গণতন্ত্র যে হারাম, এটার জন্য তো কোরআন আয়াত থাকতে হবে। ভালো কথা। তো সাদ্দাম ভাই, আপনি কি কোরআনের এই আয়াত পড়েননি? ❝ আল্লাহ যা নাযিল করেছেন সে অনুযায়ী যারা বিধান দেয় না, তারাই কাফের। ❞ (সূরা আল মায়িদা, আয়াত ৪৪)।
গণতান্ত্রিক ব্যবস্থায় বিধান কিংবা আইন প্রণয়নের জন্য আইনসভা কিংবা বিধানসভা থাকে। একেকদেশে একেক নামে থাকে। আমাদের দেশে জাতীয় সংসদ আছে। সেখানে নির্বাচিত জনপ্রতিনিধিরা আইন প্রণয়ন করে। তো মানুষের কি আইন প্রণয়ন করার কোনো অধিকার আছে???
একটা গাড়ি কিভাবে চালাতে হবে সেটা কি গাড়ি নিজেই ঠিক করে নাকি তার ইউজার ম্যানুয়াল গাড়ির ম্যানুফ্যাকচারার দিয়ে দেয়? তাহলে মানুষ কিভাবে চলবে সেটা কিভাবে মানুষ ঠিক করবে? অবশ্যই এটার ম্যানুয়াল মানুষের ম্যানুফ্যাকচারার আল্লাহ তায়ালাই ঠিক করবেন, এবং করেছেনও। সেটাকেই আমরা শরিয়াহ বলি। নবী রাসূলগণ আমাদের মাঝে এসে তো সেটাই প্রচার করেছেন।
জনপ্রতিনিধির কাজ হলো আল্লাহর প্রদত্ত বিধান বা আইন অর্থাৎ শরিয়াহ অনুযায়ী দেশ পরিচালনা করা। যারা এটা করবে না তারা কাফের, কোরআনের এই আয়াত অনুযায়ী। এখন সাদ্দাম ভাই, আপনিই বলেন, এরচেয়ে সুস্পষ্ট আর কোন দলিল লাগবে, গণতন্ত্রকে হারাম বা কুফরী বলার জন্য?








