ফ্যান্টাসি নয়, বাস্তবতা বুঝে নিন বিয়ের প্রস্তুতি। মানুষের জীবনে সবচেয়ে স্মরণীয় ঘটনাগুলোর একটি হচ্ছে বিয়ে। দুটি মানুষকে একটি সম্পর্কে জুড়ে দেওয়ার এই আয়োজনটি নিয়ে স্বপ্নে বিভোর থাকে তরুণ-তরুণীরা। স্বপ্নিল আমেজে বিয়ের আনন্দটা মন জুড়ে থাকলেও এটা দিয়েই কিন্তু বিয়ে করে ফেলা যাবে না। বিয়ে করতে হবে বাস্তব পরিস্থিতির কথা মাথায় রেখে, সেই মোতাবেক যথাযথ প্রস্তুতি নিয়ে।
“বিয়ের আগে : ফ্যান্টাসি নয়, হোক বাস্তব প্রস্তুতি” বইটি এই বার্তাকে তরুণদের মাঝে ছড়িয়ে দিতেই লেখা। শুধু আবেগকে পুঁজি করে করা অনেক বিয়ে যে পরে বিচ্ছেদ অনলের দিকে এগিয়েছে—এই বাস্তবতার দিকে দৃষ্টি আকর্ষণ করে বইটিতে বিয়েপ্রত্যাশী তারুণ্যকে সতর্ক করা হয়েছে। ছেলেদের নির্দেশনা দেওয়া হয়েছে বিয়ের জন্য উপযুক্ততা অর্জনের দিকে। মেয়েদেরকেও অন্যের ঘরণী হওয়ার জন্য প্রয়োজনীয় নির্দেশনাগুলো বাতলে দেওয়া হয়েছে। ঈমান-আমল থেকে নিয়ে শারীরিক ও মানসিক প্রস্তুতি গ্রহণ, মাসায়েল জেনে নেওয়া, অভিজ্ঞদের পরামর্শ গ্রহণ, কুফু মেলানো, তালাক নিয়ে জরুরি আলোচনা, বিয়ে প্রস্তুতির সারকথা ও বিয়ে নিয়ে কিছু ফ্যান্টাসি—এই আলোচনাগুলো বইটিকে রূপ দিয়েছে বিয়ের প্রস্তুতি সংক্রান্ত মূল্যবান একটি নির্দেশিকায়।
বই : বিয়ের আগে ফ্যান্টাসি নয় হোক বাস্তব প্রস্তুতি
উমেদ প্রকাশ থেকে প্রকাশিত
খুচরা মূল্য : ১৩০ টাকা।
অর্ডার করুন: https://rkmri.co/T2poeATpSlee/






